গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:০০ এএম

কপাল ও ক্যাওলার কলঙ্ক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কপাল ও ক্যাওলার কলঙ্ক

বুনো ক্যাওলা আঁকল একটি অসম্পন্ন স্টেশনের ছবি!
যে ছবি কেবল দেখতে পেল
কপালে আয়ুরেখার বদলে থাকা
কামের আয়ু খোঁজা দৃষ্টিহীন দুটো চোখ!.
আয়ুদের অনাবাদি জিনসের জিপারে
একবুক দীর্ঘশ্বাস!
কাচের জারে গোল্ডফিশ
সেই শ্বাসেই তুলত ফুসফুসে ছোট ছোট বুদ্‌বুদ!
যে বুদ্‌বুদের হাতেই মুখাগুন...
চিতাসহ সবকিছু পুড়ে গেলেও
পোড়েনি কেবল ওই কপাল ও ক্যাওলার কলঙ্ক!

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।