গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:২১ এএম

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে নতুন কংগ্রেসের প্রতি বার্নি স্যান্ডার্সের আহ্বান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে নতুন কংগ্রেসের প্রতি বার্নি স্যান্ডার্সের আহ্বান

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে আগামী কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। শুধু যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস করলেই হবে না, বরং যুদ্ধ পরিচালনার জন্য বরাদ্দ অর্থ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, ‘আমরা শুধু প্রস্তাব পাস করে এই যুদ্ধ বন্ধ করতে পারব না। যুদ্ধ বন্ধ করতে হলে এর অর্থায়ন বন্ধ করতে হবে। এটাই করতে হবে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকে অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেন তিনি।

স্যান্ডার্স বলেন, ‘এই যুদ্ধে ১৯ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু প্রাণ হারিয়েছেন। এ ছাড়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।’

ভারমন্ট অঙ্গরাজ্যের স্বতন্ত্র এই সিনেটর সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা যুদ্ধ বন্ধের বিষয়ে একটি ‘স্পষ্ট বার্তা’ দিয়েছেন।

স্যান্ডার্সের মতে, নতুন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের উচিত সেই জনমতের প্রতিফলন ঘটিয়ে ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে পদক্ষেপ নেওয়া।

সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।