গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০০ এএম

ছুটির দিনে আনন্দের খোঁজে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ছুটির দিনে আনন্দের খোঁজে

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছোটেন বিনোদনকেন্দ্রে। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে শিশুদের নিয়ে নির্মল আনন্দ আর প্রিয়জনের সঙ্গে সময় কাটানো—এভাবেই কাটে ছুটির কিছুটা প্রহর। শুক্রবার রাজধানীর রমনা পার্ক, বিজয় সরণির নভোথিয়েটার প্রাঙ্গণ ও চন্দ্রিমা উদ্যান ঘুরে ছবিগুলো তোলা—

বিজয় সরণির নভোথিয়েটার প্রাঙ্গণে ফোয়ারার পানিতে আনন্দে মেতে উঠেছেন এক তরুণী
ছুটির দিনে নভোথিয়েটারে দুই সন্তানকে নিয়ে খেলায় মেতেছেন মা-বাবা
বাতাসে ভেসে বেড়ানো সাবানের বুদ্বুদ ধরতে হাত বাড়িয়ে দিয়েছে এক শিশু
রমনা পার্কে দোলনায় বসে ছবি তুলছেন বেড়াতে আসা দর্শনার্থীরা
ফোয়ারার পানিতে ভাইকে নিয়ে খেলায় মেতেছে এক বোন
সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে রমনা পার্কে ঘুরতে এসেছেন অনেকে
রমনা পার্কে শিশুদের খেলার চত্বরে স্লাইডারে মেতেছে শিশুরা
পার্কের লেকে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে
রমনা পার্কের ঝুলন্ত দড়িতে খেলায় মেতেছে দুই শিশু
বিকেলে চন্দ্রিমা উদ্যানে ছিল ঘুরতে আসা মানুষের উপচে পড়া ভিড়

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।