গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ এএম

মধ্যরাতে শাহবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মধ্যরাতে শাহবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে শাহবাগ থানার আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এর প্রায় দুই ঘণ্টা পর, রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। শাহবাগ থানার এসআই আব্দুল খালেক বলেন, ‘পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।