প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৯ এএম
হোয়াইট হাউসের নতুন প্রধান স্টিফেন মিলার
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের কয়েক দিনের মধ্যেই হোয়াইট হাউসের প্রশাসনে রদবদল এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে এ পদে নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও অভিবাসন নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী স্টিফেন মিলারকে নিয়োগ দিয়েছেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি নিউজ এর তথ্যসূত্রে, ট্রাম্প এ ঘোষণা দেন। […]