গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ এএম

ট্রাকের চাপায় মা–বাবার সঙ্গে মারা গেল আট মাসের মেয়েটিও

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ট্রাকের চাপায় মা–বাবার সঙ্গে মারা গেল আট মাসের মেয়েটিও

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ শনিবার বেলা ১১টার দিকে মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) ও তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। এ ছাড়া নিহত মোটরসাইকেল চালকের নাম লিখন আকন্দ (৩২)। তাৎক্ষণিকভাবে তাঁর ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় জামালপুর শহরের দিকে যাচ্ছিলেন ওই তিনজন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

এটিএম মাহমুদুল হক, মেলান্দহ থানার ওসি এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ট্রাকটিকে আটক করা হয়েছে। চালকের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশারচালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে লিখন আকন্দের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। পরে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি আটক করলে সেখান থেকে কৌশলে পালিয়ে যান চালক।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ট্রাকটিকে আটক করা হয়েছে। চালকের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।