গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম

আজকের স্বর্ণের বাজারদর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আজকের স্বর্ণের বাজারদর

বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। তাই গহনা কেনার আগে ক্রেতাদের ক্যারেট অনুযায়ী স্বর্ণের বর্তমান দাম জেনে নেওয়া প্রয়োজন।

শনিবার (৭ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায়।

উল্লেখ্য, সর্বশেষ শুক্রবার (৬ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে সমন্বয় করা হয়। ওই নির্ধারিত দামেই আজও দেশের বাজারে স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে। এর আগে টানা তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।