গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম

মানিকগঞ্জে পোশাকশ্রমিকদের বাসে আগুন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মানিকগঞ্জে পোশাকশ্রমিকদের বাসে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পোশাক কারখানার শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ফকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে পোশাককারখানার শ্রমিক বহনকারী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে একটি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে বাসে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। 

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।