গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:১৯ এএম

বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসে (সিদীপ) দুই ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪০০। আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৫)

পদসংখ্যা: ২০০

বেতন-ভাতা

৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা, স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০ টাকা।

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ

২. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৬)

পদসংখ্যা: ২০০

বেতন-ভাতা

৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,৫০০ টাকা, স্থায়ীকরণের পর মোট ২৯,৫১০ টাকা।

অন্যান্য সুবিধা

বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে), বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা এবং পেনশন–সুবিধা রয়েছে।

বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ২ হাজার ১০০ টাকা জ্বালানি ভাতা এবং ৫০০ টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার

বয়সসীমা

সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা: ১. গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ): বাড়ি নং-৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, (জাতীয় বিশ্ববিদ্যালয় গেইট এর উল্টো দিকে), বোর্ড বাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।

২. ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ): বাসা নং -৫৪৫, রোড নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।

৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

৩. বি-বাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ): ১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম (বিরাসার বাসস্ট্যান্ড), উপজেলা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।

৪. চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ): খলীশাডুলি (হাজী বিল্লাল সাহেবের বাড়ি), পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত দিকে, চাঁদপুর সদর, জেলা চাঁদপুর ৩৬০০।

নির্দেশনা

১. জামানত হিসেবে ৫ হাজার টাকা জমা দিতে হবে, যা লভ্যাংশসহ ফেরতযোগ্য।

২. সিদীপ প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবি করলে, তা না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।