প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:২৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ পিএম
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন (৫৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: কালবেলা