গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:৫৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ পিএম

চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের
চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নেন এই ব্যাটার। টেস্ট ক্রিকেটে এর আগে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সিলেট টেস্টের তৃতীয় প্রথম সেশনে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৮৪ রানে সপ্তম উইকেট পতনের পর দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু প্রান্ত আগলে অবিশ্বাস্য প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। লাঞ্চের আগে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার পর তো দ্বিতীয় সেশনে অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে গড়েন অবিশ্বাস্য প্রতিরোধ। তাতে ব্যবধানও কমে আসে। ১৬৭ বলে ১১৭ রানের সেই জুটি ভেঙেছে তাইজুলের বিদায়ে।  তার পরও প্রান্ত আগলে ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন হৃদয়। এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোর ৮ উইকেটে ৩৪০ রান। ওয়েস্ট ইন্ডিজের থেকে ১৬ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।