গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ এএম

আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

হঠাৎ মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক হাজির হয় পুলিশের একটি দল। মিছিলে বাধা দিতেই পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। এ সময় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হন।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় ঘটেছে এ ঘটনা। পুলিশ এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। রাতেই তাঁদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করা হয়।

বন্দর থানার ওসি আবদুর রহিম প্রথম আলোকে ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের পরও পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া শুরু করে। পরে ঘটনাস্থল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ভাইরাল

ওসি আরও বলেন, মিছিলে অংশগ্রহণ করা বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনিসহ আহত সব পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।