গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৪৩ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ চিত্রপ্রদর্শনী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ চিত্রপ্রদর্শনী
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিল্পী মো. জাকির-উস-সালামের এক গুচ্ছ চিত্রকর্মের ডিজিটাল প্রিন্ট নিয়ে ‘ইতিহাসের উপস্থাপন’ শীর্ষক বিশেষ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পী মো. জাকির-উস-সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও জাপানের টোকিও ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৬ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক এবং ২০০৯ সালে জাপান সরকারের এমইএক্সটি স্কলারশিপ লাভ করেন। জাপান ও বাংলাদেশে তার একাধিক একক ও আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ বিশেষ আয়োজনে বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের শিল্পপ্রেমীদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।