গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৩৭ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশাত্মবোধক গান পরিবেশন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

সকালে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কলেজ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিক্ষার্থীরা।

এ ছাড়া নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংকট ও ৭ নভেম্বর’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফাতেমা জোহরা। বক্তব্যে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্য, দেশপ্রেম ও জাতীয় সংহতিতে উদ্বুদ্ধ হয়ে উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।