গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৪৫ পিএম

অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয় 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয় 
সিলেট টেস্টের তৃতীয় প্রথম সেশনে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৮৪ রানে সপ্তম উইকেট পতনের পর দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু প্রান্ত আগলে অবিশ্বাস্য প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। লাঞ্চের আগে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার পর তো দ্বিতীয় সেশনে অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে গড়েন অবিশ্বাস্য প্রতিরোধ। তাতে ব্যবধানও কমে আসে। ১৬৭ বলে ১১৭ রানের সেই জুটি ভেঙেছে তাইজুলের বিদায়ে।  তার পরও প্রান্ত আগলে ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন হৃদয়। ব্যাট করছেন ১৯০ রানে। সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোর ৮ উইকেটে ৩১৮ রান। লাঞ্চের সময় বাংলাদেশের স্কোর ছিল ৭ উইকেটে ২০৫ রান। তখন তারা পিছিয়ে ছিল ১৫১ রানে। কিন্তু হৃদয়ের দৃঢ় ব্যাটিংয়ে তারা আর ৩৮ রানে পিছিয়ে।   প্রথম সেঞ্চুরিতে রেকর্ডও গড়েছেন হৃদয়। বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির পর সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন মুমিনুল হক। ১৮১ রান করেছিলেন। হৃদয় সেখানে প্রথম সেঞ্চুরির পর এখন ১৯০ রানে অপরাজিত আছেন। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।