গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম

মিরপুর থানা যুব মহিলা লীগের নেত্রী শ্রীময়ী রীতা রানিকে নির্যাতনের ভুয়া গল্পের সঙ্গে এআই ছবি প্রচার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মিরপুর থানা যুব মহিলা লীগের নেত্রী শ্রীময়ী রীতা রানিকে নির্যাতনের ভুয়া গল্পের সঙ্গে এআই ছবি প্রচার
সম্প্রতি, ‘আমাদের বোন শ্রীময়ী রীতা রানি রাজধানীর মিরপুর থানা যুব মহিলা লীগের নেত্রী। তার অপরাধ হলো তিনি হিন্দু ধর্মাবলম্বী আবার আওয়ামী লীগ করেন এবং তিনি দেখতেও সুন্দরী। আর এই অপরাধে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভাইয়ার লেলিয়ে দেওয়া মব সন্ত্রাসী ফিরোজ জোর করে তার বাসায় ঢুকে নির্মম পাশবিক বর্বরোচিত নির্যাতন চালায়! পিঠিয়ে তার সারা শরীর রক্তাক্ত করেছে!’ এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে গেলে ওসি জানিয়েছেন, ‘তার সৌন্দর্য নাকি কাল হয়েছে! রীতাকে না কী এজন্য বোরকা পড়ার তাগিদও দিয়েছেন ওসি সাহেব!’ এমন তথ্যের সাথে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে মিরপুরে এমন ঘটনা সম্পর্কে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, এই গল্পের সাথে প্রচারিত ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। বিস্তারিত শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন দাবির স্বপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এ বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় উপস্থিত হয়েছেন—এমন তথ্যও পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত দাবির সাথে প্রচারিত ছবিটি যাচাই করে দেখা যায়, ছবিটিতে ওপেন এআই শনাক্তকারী সিন্থআইডি ওয়াটারমার্ক রয়েছে। যা ওপেন এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করে থাকে। পাশাপাশি, মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার গণমাধ্যমকে জানিয়েছেন, তার বিভাগের অধীন কোনো থানা এলাকায় এমন ঘটনা ঘটেনি। পোস্টে যে নারীর কথা বলা হয়েছে, এমন নামে বা তার পক্ষে কেউ মিরপুর বিভাগের কোনো থানায় মামলা বা অভিযোগ করতেও আসেননি। অতএব, প্রচারিত গল্পটি ভুয়া এবং এর সাথে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।