চোখের পলকে কখন যেন বড় হয়ে গেলেন আমাদের চকোলেট বয়। সিনেমার পর্দায় এলেন দেখলেন এবং জয় করলেন। এবার বাজালেন বিদায়ের সুর। কোটি ভক্তকে হতবাক করে দিয়ে ইঙ্গিত দিলেন অভিনয় কমিয়ে দিয়ে পরিচালনায় মন দেবেন। আর বেশিদিন অভিনয় করবেন না বলে জানান রণবীর কাপুর নিজেই।
সিনেমার পর্দায় যার এক এক জাদুকরী হাসি কোটি ভক্তের হৃদয় জয় করেছে, তার মুখে এমন বিদায়ের সুরে হতবিহ্বল সিনেমাপাড়া। সময় বদলায়, বদলায় ভাবনাও। সেই সময়ের পরিবর্তনেই অভিনয় কমিয়ে দিতে চান ‘অ্যানিমেল’ তারকা।
বহুল আলোচিত পৌরাণিক কাহিনির ‘রামায়ণ’ মুক্তির পরপরই চমকপ্রদ মন্তব্য করেছেন রণবীর। সংবাদমাধ্যমকে তিনি জানান, অভিনেতা হিসেবে এটাই তার ‘শেষ দশক’। কারণ, তিনি সিনেমা পরিচালনার জন্য মুখিয়ে রয়েছেন। তবে তিনি এও নিশ্চিত করেন, অভিনয় থেকে এখনই অবসর নিচ্ছেন না, তবে আগামী কয়েক বছরের মধ্যে তিনি ধীরে ধীরে পরিচালনার দিকে মনোযোগ দিতে চান।
বিগ বাজেটের ‘রামায়ণ’-এর জন্য টানা এক বছর ধরে কঠোর শারীরিক কসরত ও নিখুঁত নিয়মের মধ্যে জীবন কাটিয়েছেন তিনি। এবার ক্যামেরার পেছন থেকে গল্প বলতে চান তিনি।
রণবীরের এমন ঘোষণায় শঙ্গার মেঘ জমেছে ভক্তদর মনে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আর ভালোবাসার মিশ্রণে এক ভক্ত লিখেছেন, ‘এমন কথা একদম বলবেন না রণবীর! সবে বয়স ৪৪, এখনই অভিনয় ছাড়বেন না। দয়া করে ৮৫ বছর বয়স পর্যন্ত সিনেমায় থাকুন।’
ঋষি কাপুরের রক্তে থাকা অভিনয় প্রতিভার পাশাপাশি এবার কি তবে সফল পরিচালক হিসেবে নিজেকে মেলে ধরার পালা? কপূর বংশের এই তারকার আগামী অধ্যায় ঘিরে এখন জল্পনা তুঙ্গে। ভক্তদের একটাই প্রার্থনা—পরিচালক রণবীরকে স্বাগত জানাতে প্রস্তুত থাকলেও, যেন হারিয়ে না যান অভিনেতা রণবীর!
সূত্র: এই সময় অনলাইন
সূত্র: নতুন আরএসএস সোর্স