গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:১৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:১৮ পিএম

কিংবদন্তি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভাঙলেন কোহলি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কিংবদন্তি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভাঙলেন কোহলি

বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে আরেকটি মাইলফলক নামের পাশে যুক্ত করলেন বিরাট কোহলি। ভারতের এই ব্যাটিং তারকা নিউজিল্যান্ডের বিপক্ষে রিকি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন শনিবার।

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র এক রান করেই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেলেন কোহলি। ইনিংসে নিজের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হন ডানহাতি ব্যাটার।

ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ১৯৭১ রান করে এতদিন শীর্ষ আসনে ছিলেন পন্টিং। সাবেক ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকার ১৭৫০ রান করে এই তালিকায় তিনে। তারপরে আছেন ১৫৬৮ রান করা কুমার সাঙ্গাকারা।

কোহলি অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। ৭ বলে ওই একটি বাউন্ডারি মেরে ৭ রানে জ্যাকব ডাফির বলে ইয়াংয়ের ক্যাচ হন। নিউজিল্যান্ড ১৩৪ রানে অলআউট হওয়ার পর ভারত রান তাড়া করতে নেমেছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।