গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:০১ পিএম

যুবকের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী নিহত, স্ত্রী আহত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
যুবকের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে যুবকের ছুরিকাঘাতে মোহাম্মদ মনসুর আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মল্লিকা বেগম। ঘাতক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত মনসুর আলী (৬০) কুড়িগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয় আনিপাড়া (বাস টার্মিনাল) এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। মনসুর কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী ও টাউন হলের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।

অভিযুক্তের নাম- শাহনেওয়াজ ওরফে সানি (৩২)। তিনি একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর টাউন হলের গেটের সামনে মনছুর আলীর সঙ্গে ঘাতক যুবকের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে মনসুর আলীকে উপর্যুপরি আঘাত করতে থাকে ওই যুবক। এসময় মনসুর আলীর স্ত্রী এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করে। তার স্ত্রী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।