প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:২৭ পিএম
সাফের টিকিটে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়
বাংলাদেশে শুরু হয়েছে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। এ আসরের প্রথম দিনে ভারত-পাকিস্তান ম্যাচের সময় স্টেডিয়াম ছিল প্রায় ফাঁকা। দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের ম্যাচ হলেও স্টেডিয়ামে অর্ধেকের কিছু বেশি দর্শক হয়েছিল। এবার দর্শক টানতে টিকিটে ছাড় দেয়া হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে টিকিটের দাম অর্ধেক করা হয়েছে। […]