গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:০৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:৩৩ পিএম

ফিরোজা বাশার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ফিরোজা বাশার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফিরোজা বাশার আইডিয়াল কলেজের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কলেজের বছিলা মেইন ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফিরোজা বাশার আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ফরিদ আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভাইস প্রিন্সিপাল পারভেজ সাজ্জাদ। আলোচনা সভায় প্রধান অতিথি, সভাপতি ও কলেজের সিনিয়র শিক্ষক ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে বিপ্লব ও সংহতির গুরুত্ব এবং দেশ গঠনে ঐক্য, সততা ও দায়িত্বশীলতার ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহম্মদ ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্বের ওপর আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে পারভেজ সাজ্জাদ ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা ধারণ করে সততা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশপ্রেম, ঐক্য, সততা ও জাতীয় দায়িত্ববোধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।