প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০৮ এএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২৪ এএম
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরন বলেছেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে হত্যা করে আওয়ামী লীগের নেতারা। সংসদে পাস হলো শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হবে না, আওয়ামী লীগের নেতারা সেই বিলও পাস করেছে।
তিনি বলেন, অতএব প্রয়োজনে বার বার রূপ পরিবর্তন করতে পারে তারা। যখন যেমন, তেমন সাজতে পারে। তাদের আদর্শিক আওয়ামী লীগ বলতে কিছু নেই।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শরীয়তপুরের সখিপুরে বালার বাজার মাতৃছায়ায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সখিপুরের মাতৃঘাটা, বালার হাট এলাকায় সখিপুর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শফিকুর রহমান কিরন বলেন, ১৯৬৫ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান দেশের জন্য কাজ করে গেছেন। দেশের জন্য লড়ে গেছেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেক্টরের দায়িত্বে ছিলেন এবং দেশকে স্বাধীন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম এ হামিদ সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক জসিম মুন্সি, সখিপুর থানা ছাত্রদলের সভাপতি কবির হোসেন, সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাসফিকুল ইসলাম তাসিন সরদার, সখিপুর থানা কৃষকদলের সভাপতি হারুন অর রশিদ বাবু মাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ব্যাপারী, সখিপুর থানা মহিলা দলের আহ্বায়ক মুন্নি হাবিবা ও সদস্য সচিব সম্পা সরদার।
সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স