গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:১৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪০ পিএম

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার হেলপার নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) এবং হেলপার মো. সোহরাব (৩৫)।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রংপুর থেকে পণ্যবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পন্থিছিলা বড়ুয়া পাড়া অতিক্রম করার সময় একই লেনে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তারা অন্যান্য সরঞ্জামের সাহায্যে কেবিন থেকে দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।