গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ এএম

মধ্যরাতে মহাখালী টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মধ্যরাতে মহাখালী টার্মিনালে পার্কিং করা বাসে আগুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ। তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ মাথায় সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক একটার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।