প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০১:১৩ পিএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিলেট অঞ্চল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্রেডিট অফিসার (সিএমএফপি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারিতাস সিলেট অঞ্চলপদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, তবে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নাই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
প্রার্থীর বয়সসীমা: ২২-৩৫ বছর
বেতন: শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে বিশ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা; যেমন: পিএফ, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কীম, হেলথ কেয়ার স্কীম ও বছরে দু`টি উৎসব ভাতা প্রদান করা হবে। চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধা থাকবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন শেষ: ১৫ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডট কম
সূত্র: নতুন আরএসএস সোর্স