গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০১:১৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ এএম

লোকনাথ আশ্রমে কার্তিক ব্রত পালন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
লোকনাথ আশ্রমে কার্তিক ব্রত পালন

প্রিয়জনের মঙ্গল কামনায় কার্তিক মাসে উপবাস পালন করেন লোকনাথ ব্রহ্মচারীর অনুসারীরা। কার্তিক ব্রত উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সমবেত হয়েছেন লোকনাথের অনুসারী ও ভক্তরা। রাখের উপবাস পালন করতে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছেন তাঁরা। ‘রাখের উপবাস’ বা ‘কার্তিক ব্রত’ নামে পরিচিত এ উপাসনায় কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার ব্রত পালন করেন ভক্তরা। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন বারদী আশ্রমে। প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা ও উপাসনার মধ্য দিয়ে সময় কাটান তাঁরা।

রাখের উপবাস উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় মগ্ন লোকনাথের ভক্তরা
নারায়ণগঞ্জের বারদী লোকনাথ আশ্রমে রাখের উপবাস পালন করতে সমবেত হয়েছেন বিভিন্ন বয়সী ভক্তরা
রাখের উপবাসে নিয়ে আসা শিশুকে প্রদীপ জ্বালাতে সাহায্য করছে তার স্বজন
পূজার উপকরণ ও প্রদীপ সাজিয়ে রাখা হয়েছে
আশ্রম প্রাঙ্গণে সারি সারি জ্বলছে ভক্তদের জ্বালানো প্রদীপ
উপাসনার জন্য ধূপ জ্বালাচ্ছেন ভক্ত
ধর্মীয় গ্রন্থ হাতে প্রার্থনায় বসেছেন এক নারী ভক্ত
প্রদীপ জলে ভাসানোর মধ দিয়ে শেষ হয় পূজা
আশ্রম প্রাঙ্গণে প্রদীপ সাজিয়ে চলছে রাখের উপবাসের আনুষ্ঠানিকতা

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।