গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০১:৩৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:০২ এএম

হামজা-ফারহানের জন্য অপেক্ষা, সঙ্গে ঘাম ঝরিয়ে চলেছে বাংলাদেশ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হামজা-ফারহানের জন্য অপেক্ষা, সঙ্গে ঘাম ঝরিয়ে চলেছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। জয়ে শুরুর পর টানা তৃতীয় দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছে লাল-সবুজের দল। রোববার সকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় সেরেছে অনুশীলন। লক্ষ্য টানা দ্বিতীয় জয় এনে সেমিফাইনালে যাওয়া। প্রথম ম্যাচের পর বেশ খানিকটা বিরতি পেয়েছে বাংলাদেশ দল। ১১ নভেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাফে এপর্যন্ত ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা। শনিবার অনুশীলন করেছিল দলটি। রোববার রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে নামবে তারা। শনিবার অনুশীলনে কথা বলেছিলেন মিডফিল্ডার শেখ মোরসালিন। বলেছেন, ‘শ্রীলঙ্কা দল খুবই ভালো। আমরা কোনভাবে, মানে হালকাভাবে নিচ্ছি না। আমরা ওভাবেই আমদের প্রস্তুতি নিচ্ছি।’ বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু সবশেষ অবস্থা নিয়ে বলেছিলেন, ‘আমরা সবাই তাকিয়ে আছি হামজা চৌধুরী এবং সঙ্গে ফারহান আলী ওয়াহিদের দিকে। হামজা চৌধুরী এবং ফারহান আলী সোমবার ঢাকায় এসে পৌঁছা্বেন।’ সাফে ‘এ’ গ্রুপে টেবিলে শীর্ষে বাংলাদেশ। দুইয়ে শ্রীলঙ্কা এবং তিনে আছে ভুটান।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।