‘আজকে ইন্ডিয়া পার্লামেন্ট মিটিং শেষে ফেরার পথে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’- দাবিতে একটি ভিডিও শনিবার (৭ নভেম্বর) থেকে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে ভিডিওটি গত জুলাই মাস থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানে অর্জুন সিং বিজেপি নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ২২ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদ ভবনের পথে।
অর্থাৎ, প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে- গতকাল (৭ নভেম্বর) ভারতের সংসদ ভবনে মিটিং করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিটিং শেষ করে বের হওয়ার দৃশ্য এটি। কিন্তু, ভিডিওটি যেহেতু গত জুলাই মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সে হিসেবে দাবিটি ভুয়া৷
এছাড়া, অনুসন্ধানে ভারতীয় বা বাংলাদেশি গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে শেখ হাসিনা ভারতের সংসদ ভবনে মিটিং করার কোনো তথ্যও পাওয়া যায়নি।
সূত্র: কালবেলা