গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম

ভুল করে ইসরায়েলে হামলার সতর্কতা জারি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ভুল করে ইসরায়েলে হামলার সতর্কতা জারি

ইসরায়েলের উত্তরাঞ্চলের পশ্চিম গ্যালিলি এলাকায় ড্রোন অনুপ্রবেশের সতর্কতা জারি করা হয়। কিন্তু পরে জানা যায়, ওই এলাকায় হামলার কোনো ঘটনা ঘটেনি। সামরিক বাহিনী ভুল করে সাইরেন বাজিয়েছিল। 

রোববার (৮ নভেম্বর) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, পশ্চিম গ্যালিলি এলাকায় ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় সাইরেন বাজানো হলেও পরবর্তী যাচাইয়ে সেটি ভুল শনাক্তকরণ বলে নিশ্চিত হওয়া গেছে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় প্রকৃত কোনো ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে কোনো এক বস্তুকে ড্রোন হিসেবে শনাক্ত করার কারণে সতর্কতামূলক সাইরেন সক্রিয় হয়েছিল।

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আর কী কারণে এমন ভুল হলো সেটি খতিয়ে দেখছেন বাহিনীর কর্মকর্তারা। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।