চট্টগ্রাম-২ (ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদ্রাসা করা হয়েছে দ্বীনি মশাল জ্বলানোর জন্য৷ কোরআন-সুন্নাহর আলোকে জাতি ও জীবন গঠনে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মুজিববাদ আর মওদুদীবাদ চলবে না।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ফটিকছড়ির নাজিরহাটের জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল (এমএ) মাদ্রাসায় পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম উদযাপন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রদত্ত একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরোয়ার আলমগীর বলেন, আমি নির্বাচিত হওয়ার পরও আমার শপথ ৪ মাস বাধাগ্রস্ত করে দুটি উপজেলার উন্নয়ন বঞ্চিত করা হয়েছিল। পরাজিত জামায়াত তখন বলেছিল, সরোয়ার আলমগীর ৫ লাখ ভোট পেলেও এমপি হতে পারবে না। দিন শেষে আমি ভোট পেলাম এবং সব ষড়যন্ত্র রুখে দিয়ে শপথ নিয়ে ফটিকছড়ির উন্নয়ন করে যাচ্ছি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হজরত আলহাজ আল্লামা কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে মাওলানা জয়নাল আবেদীন জাবেদের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ হজরত আল্লামা সৈয়দ মুহাম্মদ খোরশিদ আলম।
মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামিচিন্তাবিদ হজরত আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নেজামী ও হজরত আল্লামা গাজী আবুল কালাম বয়ানী৷
বিশেষ অতিথি ছিলেন- আহমদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, নাছির উদ্দীন চৌধুরী, শাহ নেওয়াজ সেবুল, নুরুল আলম, মো. মোহাম্মদ সোলেমান, বখতিয়ার উদ্দিন চৌধুরী, আব্দুল মালেক ওবায়দুল হক, শাহ জামাল, মাওলানা আব্দুস সালাম, মো. সোয়েব চৌধুরী, জসীম উদ্দীন, মোহাম্মদ আজিজুল হক ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
সূত্র: নতুন আরএসএস সোর্স