গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:২৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ এএম

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) সকালে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  জোটের এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি মাঝপথেই ধ্বংস করে দেয়। এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দাম্মাম শহর এবং আল-আহসা ও আবকাইক গভর্নরেটের বাসিন্দাদের সতর্ক করে জরুরি সতর্কবার্তা জারি করে। ওই সতর্কবার্তায় সম্ভাব্য বিপদের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাবধান থাকতে বলা হয়। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত জানায়নি সৌদি নেতৃত্বাধীন জোট। সূত্র: আলজাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।