গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:২৮ এএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দায়িত্বে আবদুস সালাম-রবিন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দায়িত্বে আবদুস সালাম-রবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আর সদস্য সচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।

পুনর্গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-

১. আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

২. সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

৩. যুগ্ম আহ্বায়ক: আ ন ম সাইফুল ইসলাম

৪. সদস্য সচিব: তানভীর আহমেদ রবিন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।