কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দৌড়ে টিকে থাকতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে ১৭ বিলিয়ন (১,৭০০ কোটি) ডলার বিনিয়োগে প্রথম ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে গুগল।
সম্প্রতি মার্কিন নির্বাচনে ৪১টি স্থানীয় ভোটাভুটির ৪০টিতেই ডেটা সেন্টার বিস্তারের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ ভোটাররা। ডেটা সেন্টারবিরোধী এই রাজনৈতিক ও সামাজিক উদ্বেগের মাঝেই রিপাবলিকান অধ্যুষিত ওয়াইওমিঙে বিশাল এই প্রকল্প হাতে নিল প্রতিষ্ঠানটি।
রিলেটেড ডিজিটাল, আমেরিকান ইলেকট্রিক পাওয়ার ও ব্ল্যাক হিলস এনার্জির যৌথ অংশীদারত্বে নির্মিত এই প্রকল্পে ৭০২ মেগাওয়াট ক্ষমতার ফুয়েল-সেল প্রযুক্তি সরবরাহ করবে 'ব্লুম এনার্জি'।
এদিকে রাজনৈতিক কড়াকড়ির আশঙ্কায় মাইক্রোসফট সম্প্রতি টেক্সাসে এআই ক্লাউড সরবরাহকারী এনস্কেলের সঙ্গে চুক্তি বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। ভবিষ্যতে স্থানীয় বিধিনিষেধ নেমে আসতে পারে - এমন উদ্বেগে শেয়ারবাজারে ব্লুম এনার্জির শেয়ারের দর ১৪ শতাংশেরও বেশি পড়ে গেছে।
সূত্র: কালবেলা