গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:০০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

কাচের ঘরে রঙিন মাছের জগৎ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কাচের ঘরে রঙিন মাছের জগৎ

লাল, নীল, হলুদ, কমলা—কত রঙের মাছ। এমন নানা রং ও আকৃতির শৌখিন মাছ নিয়ে বসেছে ‘বাংলাদেশ অর্নামেন্টাল ফিশ ফেয়ার–২০২৬’। রাজধানীর ইস্কাটনে চার দিনব্যাপী এই মেলার শেষ দিন আজ রোববার। মেলায় কাচের অ্যাকুয়ারিয়ামে বিচিত্র মাছের বিচরণ মুগ্ধ করছে দর্শনার্থীদের। কেউ মাছ দেখছেন, কেউ কিনছেন বাড়ির অ্যাকুয়ারিয়াম সাজাতে। বর্ণিল এই আয়োজন ঘিরে মেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এ নিয়ে ছবির গল্প।

কাচের অ্যাকুয়ারিয়ামে মাছ দেখছেন দর্শনার্থীরা
জেব্রা ফিশের দলবদ্ধ সাঁতার
অ্যাকুয়ারিয়ামে বাহারি কই কার্প ফিশ
গোল্ডফিশের বিচরণ
সাঁতরে বেড়াচ্ছে ফ্লাওয়ারহর্ন ফিশ
লাল-সোনালি রঙের কমেটফিশ
সাঁতার কাটছে সুপার রেড ফিশ
স্বচ্ছ পানিতে বাহারি মাছের চলাচল
মেলা থেকে কেনা ফাইটারফিশ
অ্যাকুয়ারিয়ামে বাহারি মাছের সমাহার
অস্কারফিশের রয়েছে আলাদা সৌন্দর্য
অ্যাকুয়ারিয়ামে সাঁতার কাটছে বিভিন্ন প্রজাতির মাছ
দল বেঁধে সাঁতার কাটছে লম্বাটে গড়নের মাছ
অ্যাকুয়ারিয়ামে রঙিন মাছের জগৎ
সারি সারি ছোট অ্যাকুয়ারিয়ামে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির ফাইটারফিশ
পলিথিনের প্যাকেটে রাখা মাছ দেখছেন এক ক্রেতা
অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়িয়েছে বাহারি আলোকসজ্জা
অ্যাকুয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে রঙিন মাছ দেখছেন দর্শনার্থীরা
রঙিন মাছের ছবি মুঠোফোনে ধারণ করছেন এক দর্শনার্থী

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।