গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫৩ পিএম

সুপুরুষ ব্যতীত বিবাহ করছি না: জুমা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সুপুরুষ ব্যতীত বিবাহ করছি না: জুমা
বিয়ের ক্ষেত্রে পছন্দ-অপছন্দ ও জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ধরনের মন্তব্য ও বক্তব্য দেখা যায়। এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে একটি রসাত্মক মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আলোচনা। রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’ পোস্টটির মন্তব্যের ঘরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি আরও লিখেছেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’ উল্লেখ্য, তার এই রসাত্মক ও চটুল মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যবহারকারীদের বিভিন্ন হাস্যরসাত্মক প্রতিক্রিয়ায় তা লুফে নেয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।