বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য ৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে মোট ১০৯ জন খেলোয়াড় অংশ নেবে, যার মধ্যে ৩৭ জন ছাত্রী এবং ৭২ জন ছাত্র রয়েছে। এর মধ্যে বিকেএসপির নিজস্ব ৩৭ জন (১৭ জন ছাত্রী ও ২০ জন ছাত্র) খেলোয়াড় এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তরুণ প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং টেবিল টেনিস খেলার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্টদের।
সূত্র: নতুন আরএসএস সোর্স