প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়লো নাইজেরিয়া। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কোন টুর্নামেন্টে এক ঐতিহাসিক মুর্হূতের সাক্ষী হলো মরক্কোর রাবাত মোহাম্মদ ষষ্ঠ ফুটবল স্টেডিয়াম।
এই ইতিহাসের রচিয়াতে নাইজেরিয়ার অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে জাপানকে ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ‘ফ্লেমিঙ্গোস’ খ্যাত এই আফ্রিকান দেশটি।
ফাইনাল ম্যাচটির শুরু থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছিলো। দুই দল আক্রমন পাল্টা আক্রমনে জমিয়ে তুলে ছিলো ম্যাচ।
উত্তেজনাপূর্ণ ম্যাচের ৩৯ মিনিটে ডেডলক ভাঙে নাইজেরিয়া। দূরপাল্লার এক দুর্দান্ত শটে দলকে এগিয়ে নেন আওয়াউ বাশিরু। জাপানি গোলরক্ষক কৌ কাদোয়াকিকে পরাস্ত করে বল জালে জড়ায়।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) এস্থার স্টিফেনের লম্বা পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব করে ব্যবধান দ্বিগুণ করেন ওলুয়েবুবে উমেজিয়াকু।
ম্যাচের ৮০ মিনিটে ফুকি ইতো এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত নাইজেরিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি জাপান।
জয়সূচক গোল এবং দুর্দান্ত আক্রমণাত্মক খেলায় ম্যাচসেরার পুরস্কার জেতেন ওলুয়েবুবে উমেজিয়াকু।
এর আগে ২০২২ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল নাইজেরিয়া। এবার টুর্নামেন্টের দশম আসরে এসে প্রথম আফ্রিকান দল হিসেবে ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপাও নিজেদের করে নিল দেশটি।
সূত্র: নতুন আরএসএস সোর্স