গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩৯ পিএম

খুলনায় দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
খুলনায় দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা

খুলনা মহানগরীতে আবারও গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক পদে কর্মরত। তার বাবার নাম মোজাম্মেল হক।

মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।