প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০৭ পিএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:২২ পিএম
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ)-এর কর্মচারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর র্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যদায় পালন করেন।
বিকেবি এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ)-এর সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ সময় বিকেবি এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতা ও সব স্তরের কর্মচারীসহ উইমেন ফোরাম-এর নেত্রী তাসলিমা আক্তার (লিনা) ও অন্যান্য মহিলা নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স