বাগেরহাটের কচুয়ায় এবার বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সাইনবোর্ড মোড়ের গোলচত্বরের কাছে এ ঘটনা ঘটে। গত দুই মাসে জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় বিকাশ, বাংলালিংক ও ডাচ্-বাংলা ব্যাংকের কর্মীসহ বিভিন্ন ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন।... বিস্তারিত