গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০১:০৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:৩৫ পিএম

বি২’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
বি২’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়

নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালে ‘SALEBRATE’ আয়োজন নিয়ে এসেছে ফ্যাশন রিটেইল ব্র্যান্ড B2। ‘Celebrate With Us’ আহ্বানে ক্রেতাদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়।

‘Celebrate’ শব্দের ‘Cele’ অংশের জায়গায় ‘Sale’ যুক্ত করে B2 তৈরি করেছে নিজস্ব নাম ‘SALEBRATE’। কেনাকাটার আনন্দের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্‌যাপনকে মিলিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।

ব্যক্তিগত রুচি ও বিভিন্ন উপলক্ষের কথা মাথায় রেখে B2-এর সংগ্রহে রয়েছে ৫০টির বেশি আমেরিকান ও ইউরোপীয় ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন। ফরমাল শার্ট, স্যুট ও ব্লেজার থেকে শুরু করে টি-শার্ট, ডেনিম ও স্পোর্টসওয়্যারের পাশাপাশি রয়েছে নারীদের ড্রেস, কুর্তা, টপস এবং শিশুদের পোশাক। সাজে নিজস্বতা যোগ করতে রয়েছে ব্যাগ, স্কার্ফ, বেল্ট, সানগ্লাস ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সুগন্ধি।

দেশজুড়ে সাতটি আউটলেট ও অনলাইন স্টোরের মাধ্যমে পুরো পরিবারের জন্য আন্তর্জাতিক ফ্যাশন বেছে নেওয়ার সুযোগ করে দিচ্ছে B2।

উল্লেখ্য, অফারের বিস্তারিত জানতে ভিজিট করুন b2trendbd.com অথবা কল করুন ০১৩১৪-৭৭৪২৭২ নম্বরে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।