জুবিন গার্গের মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে আসামজুড়ে আন্দোলন
অনলাইন ডেস্ক
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে একজোট হয়েছে কংগ্রেস, রাইজর দল ও অসম জাতীয় পরিষদ। আসামজুড়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। আন্দোলনে নেতৃত্ব দেবেন প্রয়াত সংগীতশিল্পীর স্ত্রী গরিমা গার্গ। আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে ভারতের আসাম রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস, রাইজর দল ও অসম জাতীয় পরিষদ। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সংগঠন ও শিল্পীর অনুরাগীদের নিয়ে এই আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনের মূল লক্ষ্য, জুবিনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে জনমত তৈরি করা এবং আইনি লড়াই চালিয়ে যাওয়া। রবিবার আসামের কামরূপ মহানগর জেলার সোনাপুরে জুবিন গার্গ ক্ষেত্র প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংগঠনের সদস্য, প্রয়াত শিল্পীর পরিবারের সদস্য এবং অনুরাগীরা উপস্থিত ছিলেন। রাইজর দলের বিধায়ক অখিল গগৈ জানান, জুবিনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে গোটা আসামে গণআন্দোলন গড়ে তোলা হবে। তার অভিযোগ, এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্যের মানুষ এখনও ন্যায়বিচার পাননি। এই পরিস্থিতিতে দ্রুত আন্দোলন শুরু করে সরকারের ওপর জনমতের চাপ তৈরি করা প্রয়োজন। অখিল গগৈ আরও জানান, আন্দোলন কোনও রাজনৈতিক দলের পতাকা বা পরিচয়ে পরিচালিত হবে না। জুবিনের প্রতি ভালোবাসা এবং ন্যায়বিচারের দাবিই হবে এর প্রধান ভিত্তি। গরিমা শইকীয়া গার্গের নেতৃত্বে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জনসভায় উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী নেকিবুর জামান। জুবিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের জামিন প্রসঙ্গে তিনি জানান, এক বছরেরও বেশি সময় হেফাজতে থাকার পর মামলার নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্ট দুজন অভিযুক্তকে জামিন দিয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যে কয়েকজন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি আসাম সরকারও জামিনের বিরোধিতা করে গৌহাটি হাইকোর্টে আবেদন করার পরিকল্পনা করেছে। গত অক্টোবরে জুবিনের আত্মীয় এবং আসাম পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্দীপন গার্গকে জামিন দেয় গৌহাটি হাইকোর্ট। বিচারপতি রাজেশ মজুমদারের একক বেঞ্চ তার আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত নেয়। এর আগে গত ৯ অক্টোবর জুবিনের সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকেও জামিন দেওয়া হয়। এই মামলায় জামিন পাওয়া প্রথম অভিযুক্ত তিনি। বিশেষ সরকার পক্ষের আইনজীবী জিয়াউল কামার জানান, ৫০ হাজার রুপির বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। ২০২৫ সালে জুবিনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের পর বিশেষ তদন্তকারী দল তাকে গ্রেপ্তার করেছিল। জুবিন গার্গের মৃত্যু ঘিরে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যেই ন্যায়বিচারের দাবিতে নতুন করে সংগঠিত হচ্ছেন আসামের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিল্পীর অনুরাগীরা। গরিমা গার্গের নেতৃত্বে এই আন্দোলন কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর রয়েছে। দ্য স্টেটসম্যান
বিনোদন বিভাগের আরও খবর
-
১
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
জাতীয় -
২
‘এই চোরের কারণে আজ লাশ পিকআপে নিয়ে যাচ্ছি’
জাতীয় -
৩
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
জাতীয় -
৪
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রাজনৈতিক প্রভাব বাড়ছে
জাতীয় -
৫
এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ
জাতীয় -
৬
চুয়েটে ৩৫ দিন পর শুরু পাঠদান, তবে কাটেনি অনিশ্চয়তা
জাতীয় -
৭
মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী জেলা প্রশাসন
জাতীয় -
৮
নিজের ফ্ল্যাটে হেনস্তার শিকার উরফি জাভেদ
জাতীয় -
৯
‘রাবণ পুরোপুরি খারাপ নন’, সাই পল্লবীর মন্তব্যে বিতর্ক
বিনোদন -
১০
অমিতাভকে ঘুষি, ছয় বছর কাজ পাননি পুনীত!
বিনোদন -
১১
একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে প্রবাহ ব্যাহত হচ্ছে: রুহুল কবির রিজভী
জাতীয় -
১২
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
জাতীয় -
১৩
পাঠাও কুরিয়ারে চালু হলো ডিজিটাল পেমেন্ট, নগদ টাকার ঝামেলা শেষ
জাতীয় -
১৪
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
বিনোদন -
১৫
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১২
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন