বাসারের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন নীহা, অবশেষে জুটি
অনলাইন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অভিনেত্রী নাজনীন নীহার। সেই চাওয়ার কথা সরাসরি জানিয়েছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে। এবার প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন বাসার ও নীহা। রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘instaগ্রাম’-এ দেখা যাবে তাদের। বিগত পাঁচদিন ধরে গাজীপুরে নাটকটির শুটিং হয়েছে। শুটিং সেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, এই কাজের জন্য নীহাকে যখন ফোন করেছিলাম, সব শুনে সে নিজ থেকেই বাসারের নাম বলেছে। বলেছিল, “আমি বাসার ভাইয়ের সঙ্গে একটা কাজ করতে চাই।” আমিও মনে মনে পরিকল্পনা করে রেখেছিলাম, বাসারের সঙ্গেই কাজটি করব। ভেবেছিলাম, আগে গল্পটা বলব, তারপর বাসারের কথা তুলব। কিন্তু তার আগেই নীহা তার পছন্দের কথা জানিয়ে দেয়।’ ‘instaগ্রাম’ দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার ও নাজনীন নীহা। সহশিল্পী হিসেবে নীহাকে পেয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন বাসার। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘নীহার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এর আগে কয়েকটি কাজ নিয়ে কথা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। অবশেষে একসঙ্গে কাজ করছি। এখন পর্যন্ত নীহার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। কাজের প্রতি সে খুব মনোযোগী ও সচেতন।’ বাসার বলেন, সে শুধু নিজের না, সহশিল্পীর খুঁটিনাটি বিষয়গুলোর দিকেও বেশ নজর রাখে। বিষয়টি আমার কাছে দারুণ লেগেছে। নির্মাতা রাজ জানিয়েছেন, ‘instaগ্রাম’-এ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও একটি গ্রামের গল্প তুলে ধরা হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সম্পর্ক, আন্তরিকতা ও সহাবস্থানের নানা দিক উঠে আসবে। থাকবে একটি সচেতনামূলক বার্তা। বাসার ও নীহা ছাড়াও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, মাহমুদুল ইসলাম মিঠু, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, এমএন ইউ রাজু, ইশরাত অতিথিসহ আরও অনেকে। শিগগিরি এটি সিনেমাওয়ালার ইউটিউবে মুক্তি পাবে।
বিনোদন বিভাগের আরও খবর
-
১
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
জাতীয় -
২
‘এই চোরের কারণে আজ লাশ পিকআপে নিয়ে যাচ্ছি’
জাতীয় -
৩
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
জাতীয় -
৪
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রাজনৈতিক প্রভাব বাড়ছে
জাতীয় -
৫
এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ
জাতীয় -
৬
চুয়েটে ৩৫ দিন পর শুরু পাঠদান, তবে কাটেনি অনিশ্চয়তা
জাতীয় -
৭
মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী জেলা প্রশাসন
জাতীয় -
৮
নিজের ফ্ল্যাটে হেনস্তার শিকার উরফি জাভেদ
জাতীয় -
৯
‘রাবণ পুরোপুরি খারাপ নন’, সাই পল্লবীর মন্তব্যে বিতর্ক
বিনোদন -
১০
অমিতাভকে ঘুষি, ছয় বছর কাজ পাননি পুনীত!
বিনোদন -
১১
একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে প্রবাহ ব্যাহত হচ্ছে: রুহুল কবির রিজভী
জাতীয় -
১২
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
জাতীয় -
১৩
পাঠাও কুরিয়ারে চালু হলো ডিজিটাল পেমেন্ট, নগদ টাকার ঝামেলা শেষ
জাতীয় -
১৪
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
বিনোদন -
১৫
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১২
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন