|
| |
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

Super Admin

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:০২ এএম
৩২৪ পঠিত
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে আজ বুধবার (২৮ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। মঙ্গল...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে আজ বুধবার (২৮ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আজ দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও প্রশমিত হতে পারে বলে জানানো হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স