|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সীমান্তে মাদকসহ ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০২:১৪ পিএম
৪৫১ পঠিত
সীমান্তে মাদকসহ ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে একজনকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে একজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চণ্ডিদার, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। 

এতে জানানো হয়, এসব অভিযানে একজনকে আটকের পাশাপাশি বাজি, বাসমতি চাল, ফুসকা, গরু, স্কিন সাইন ক্রিম, সিল্ক শাড়ি, গ্রাইপ ওয়াটার, লোশন, রেডবুল এনার্জি ড্রিংকস, তালমিছরি, গাঁজা, মদ, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা মালপত্রের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা। 

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় ও সুনিপুণ পরিকল্পনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালপত্র জব্দ করা হয়। 

সূত্র: কালবেলা