|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পরীমণি নাচলেন এবং নাচালেন, ভিডিও ফেসবুকে শেয়ার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:১৬ এএম
১৫৩ পঠিত
পরীমণি নাচলেন এবং নাচালেন, ভিডিও ফেসবুকে শেয়ার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে তাকে এক ব্যক্তির সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে। গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। প্রতি বছরই বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপন করেন তিনি। এবার...

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে তাকে এক ব্যক্তির সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে।

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। প্রতি বছরই বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। জন্মদিনের ওই অনুষ্ঠানে নাচের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’

ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে গানের তালে নাচছেন পরীমণি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের নাচ উপভোগ করছেন। ভিডিওর শেষ দিকে অভিনেত্রীকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’

এর আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচে আলোচনায় এসেছিলেন পরীমণি। এবার তার নতুন নাচের ভিডিও দেখে সেই পুরনো ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছেন কয়েকজন নেটিজেন।

এদিকে ভিডিওতে পরীমণির সঙ্গে নাচতে দেখা যাওয়া ব্যক্তিকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে। তার নাম গোলাম হোসেন কিবরিয়া। পেশায় ড্যান্স কোরিওগ্রাফার কিবরিয়ার নিজস্ব ড্যান্স প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি একটি ফ্যাশন হাউসও পরিচালনা করেন।

পরীমণির সঙ্গে কিবরিয়ার দীর্ঘদিনের পরিচয় ও সখ্য রয়েছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে জানা গেছে।

জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমণি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। এর শুটিংয়ের কাজও অনেকখানি শেষ হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

সূত্র: নতুন আরএসএস সোর্স