|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পরমাণু বোমা তৈরির অনুমতি দিতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি আইনপ্রণেতার আহ্বান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০২:৩৭ পিএম
১৮৫ পঠিত
পরমাণু বোমা তৈরির অনুমতি দিতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি আইনপ্রণেতার আহ্বান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পারমাণবিক বোমা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান। ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার দাবি জোরালো হওয়ার মধ্যে তার এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।...

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পারমাণবিক বোমা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান। ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার দাবি জোরালো হওয়ার মধ্যে তার এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাবাভিয়ান জানান, দেশটির পবিত্র নগরী কোমে এক সমাবেশে তিনি পারমাণবিক বোমা তৈরির প্রস্তাব তুলে ধরেছেন। এ সময় উপস্থিত জনতার একটি অংশ তার প্রস্তাবের প্রতি সমর্থন জানায় বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক সময়ে ইরানের বেশ কয়েকজন আইনপ্রণেতা পারমাণবিক অস্ত্র তৈরি না করার দীর্ঘদিনের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই নাবাভিয়ানের এ বক্তব্য সামনে এলো।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তবে গত সেপ্টেম্বরে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেন, পারমাণবিক অস্ত্রবিষয়ক ধর্মীয় নির্দেশনার প্রতি ইরান এখনো প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটির পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা জানি না।’

সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স