|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কলাবাগানে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০২:৫৩ পিএম
১৯১ পঠিত
কলাবাগানে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করা হয়েছে। আটক চারজনের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। বিচারক নামাজে যাওয়ার প্রস্তুত...
রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করা হয়েছে। আটক চারজনের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার বাসার সামনে ককটেলগুলো নিক্ষেপ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় অন্তত ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। অবিস্ফোরিত আমরা তিনটি ককটেল উদ্ধার করি এবং পরে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছি।

সূত্র: কালবেলা