সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর
টেস্ট বিশেষ প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। এর অংশ হিসেবে আজ বুধবার সকালে মাঠে দুটি মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ তাঁদের নিবৃত্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।
পুলিশ ও মেলাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুরোনো বাণিজ্য মেলার মাঠে পাশাপাশি দুটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে মাসব্যাপী ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ আয়োজনের প্রস্তুতি চলছিল। পাশেই এক সপ্তাহব্যাপী ‘যুব মেলা’ নামে আরেকটি মেলারও আয়োজন চলছে। দুটি মেলা উপলক্ষে মাঠটিতে ফটক ও বিভিন্ন স্টল নির্মাণ করা হচ্ছিল।
মেলার কাজে যুক্ত ব্যক্তিরা অভিযোগ করেন, আজ সকালে শেকৃবির ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী মাঠে গিয়ে মেলার স্থাপনা ভাঙচুর করেন। ‘গবেষণার মাঠ ফেরত চাই, সচিবালয় নয়’ এই ব্যানারে এ ভাঙচুর চালান তাঁরা। পুলিশের একটি দল সেখানে উপস্থিত থাকলেও তারা নিবৃত্ত করতে পারেনি। তাঁদের দাবি, ভাঙচুরে আর্থিক ক্ষতির পাশাপাশি মালামালও নিয়ে যাওয়া হয়েছে।
দুপুরে সরেজমিনে দেখা যায়, মেলা উপলক্ষে বানানো টিনের বেড়ার একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। মেলার কয়েকটি কাঠের কাঠামো মাটিতে পড়ে আছে। স্টল নির্মাণের কাজে যুক্ত ব্যক্তিরা তা খুলে ফেলছেন।
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
যুব মেলার স্টল নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ইউসুফ সর্দার প্রথম আলোকে বলেন, তাঁরা সরকারের থেকে অনুমতি নিয়েই স্টল নির্মাণ করছেন। মেলার মাঠ নিয়ে কোনো আপত্তি থাকলে সেটা তো সরকারের সঙ্গে বুঝবে। স্টল ভাঙচুর কেন করা হলো, এতে তাঁদের দোষ কী, এমন প্রশ্ন তোলেন তিনি। ভাঙচুর শেষে শিক্ষার্থীরা স্টল নির্মাণের যন্ত্রপাতিও নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি।
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টলের কাজে যুক্ত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের মেলার মূল ফটক ভাঙচুর করা হয়েছে। শতাধিক শিক্ষার্থী এসে ভাঙচুরে করে আবার চলে যান। এতে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভাঙচুরের বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। তাঁদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হবে। ভাঙচুরের মতো কর্মকাণ্ড যেন আর না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নেবেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি তাঁদের বিশ্ববিদ্যালয়ের। সেখানে সচিবালয় স্থাপন করতে দেওয়া হবে না। মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।
গতকাল মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে গিয়ে মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে যান। এদিন তাঁরা ক্লাস ও পরীক্ষাও বর্জন করেন। মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে তাঁরা একটি স্টিয়ারিং কমিটিও গঠন করেছেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
জাতীয় -
২
‘এই চোরের কারণে আজ লাশ পিকআপে নিয়ে যাচ্ছি’
জাতীয় -
৩
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
জাতীয় -
৪
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রাজনৈতিক প্রভাব বাড়ছে
জাতীয় -
৫
এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ
জাতীয় -
৬
চুয়েটে ৩৫ দিন পর শুরু পাঠদান, তবে কাটেনি অনিশ্চয়তা
জাতীয় -
৭
মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী জেলা প্রশাসন
জাতীয় -
৮
নিজের ফ্ল্যাটে হেনস্তার শিকার উরফি জাভেদ
জাতীয় -
৯
‘রাবণ পুরোপুরি খারাপ নন’, সাই পল্লবীর মন্তব্যে বিতর্ক
বিনোদন -
১০
অমিতাভকে ঘুষি, ছয় বছর কাজ পাননি পুনীত!
বিনোদন -
১১
একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে প্রবাহ ব্যাহত হচ্ছে: রুহুল কবির রিজভী
জাতীয় -
১২
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
জাতীয় -
১৩
পাঠাও কুরিয়ারে চালু হলো ডিজিটাল পেমেন্ট, নগদ টাকার ঝামেলা শেষ
জাতীয় -
১৪
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
বিনোদন -
১৫
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১২
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন