|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

করাচিতে ‘জয় শ্রী রাম’ স্লোগান, পাকিস্তানে ‘রামায়ণ’ মুক্তির দাবি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:৫৬ এএম
১৫৪ পঠিত
করাচিতে ‘জয় শ্রী রাম’ স্লোগান, পাকিস্তানে ‘রামায়ণ’ মুক্তির দাবি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
করাচিতে ‘জয় শ্রী রাম’ স্লোগান, রণবীরের ‘রামায়ণ’ মুক্তির দাবি পাকিস্তানি হিন্দুদের

বলিউডের সবচেয়ে বড় বাজেটের প্রতীক্ষিত সিনেমা ‘রামায়াণ’। সিনেমাটি মুক্তির আগেই তা নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও! করাচির হিন্দু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে উদ্‌যাপন করেছেন রণবীর কাপুর অভিনীত নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা। হাতে সিনেমার পোস্টার, মুখে ভজন আর ‘জয় শ্রী রাম’ স্লোগান। তাদের একটাই দাবি, পাকিস্তানেও মুক্তি দেওয়া হোক বহুল আলোচিত এই সিনেমা। গত ২৬ অক্টোবর ইউটিউবার সুমিত চাংরার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, করাচির হিন্দু সম্প্রদায়ের একদল মানুষ সিনেমাটির পোস্টার হাতে রাস্তায় শোভাযাত্রা করছেন। এ সময় তারা ভজন গাওয়ার পাশাপাশি ‘রামায়ণ’ সিনেমার সংশ্লিষ্টদের শুভকামনা জানান। সিনেমাটির সাফল্য কামনায় করাচির একটি মন্দিরে পোস্টারও লাগান তারা। শুধু বক্স অফিসে সাফল্য নয়, সিনেমাটি যেন অস্কারও জেতে, এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন অনেকে। আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর। তবে পাকিস্তানে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে দেশটিতে মুক্তির বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে করাচির হিন্দু সম্প্রদায়ের মানুষ সিনেমাটি নিজেদের শহরে দেখার প্রত্যাশা জানিয়ে নির্মাতাদের কাছে মুক্তির দাবি জানিয়েছেন। দুই পর্বে নির্মিতব্য ‘রামায়ণ’ প্রাচীন ভারতীয় মহাকাব্য অবলম্বনে তৈরি হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। প্রযোজনায় রয়েছেন নমিত মালহোত্রা ও যশ। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। সিনেমার প্রথম পর্বে রামের জন্ম ও শৈশব থেকে শুরু করে ১৪ বছরের বনবাসের কাহিনি তুলে ধরা হবে। কৈকেয়ীর ষড়যন্ত্রের পর রাম বনবাসে গেলে তার সঙ্গে সীতা ও লক্ষ্মণও যান। বনবাসের সময় রাবণ সীতাকে অপহরণ করলে শুরু হয় রাম ও রাবণের সংঘাত। ভালো ও মন্দের সেই চিরায়ত লড়াই নিয়েই এগোবে সিনেমার গল্প। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির বিয়ের গান ‘মঙ্গল রং’। এতে রাম ও সীতার সাজে দেখা গেছে রণবীর কাপুর ও সাই পল্লবীকে। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে। দ্য স্টেটম্যান